ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে সামরিকভাবে স্পর্শকাতর এলাকায় হামলা চালালো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৪, ১০ ডিসেম্বর ২০২৪
ইসরায়েলে সামরিকভাবে স্পর্শকাতর এলাকায় হামলা চালালো হুতিরা
ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলার জবাবে এবার ইসরায়েলের সামরিকভাবে স্পর্শকাতর এলাকায় হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।

সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

হুতিরা জানিয়েছে, তেলআবিবে নির্দিষ্ট সামরিক অভিযানে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ইসরায়েলি বাহিনীর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে নিশানা করা হয়েছে।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়াভনে শহরের একটি ভবনে ড্রোন আঘাত হেনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ড্রোনটি আঘাত হানতে সক্ষম হয়েছে। এ ঘটনায় ব্যর্থতার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

হুতিরা জানিয়েছে, অভিযানের উদ্দেশ্যে সফল হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতিরা কেবল ইসরায়েলে হামলা নয়, তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজেও হামলা চালিয়ে আসছে।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র। এই জোট গঠন করেও ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরে ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!