ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৬, ১৫ ডিসেম্বর ২০২৪
গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজার
ফাইল ফটো

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত আরো ৫৫ ফিলিস্তিনি নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ৯০০ জন ছাড়ালো। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

Advertisement

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ২৮ জন নিহত এবং আরো ৫৪ জন আহত হয়েছেন। হামলায় আরো অন্তত এক লাখ ৬ হাজার ৬২৪ জন ব্যক্তি আহত হয়েছেন।

অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!