ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪৩ বছরে ১২ বার ডিভোর্স!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ২২ ডিসেম্বর ২০২৪
৪৩ বছরে ১২ বার ডিভোর্স!
ফাইল ফটো

দীর্ঘ চার দশকের দাম্পত্যে প্রেমে অন্ধ এক দম্পতির অদ্ভুত কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। ৪৩ বছরে ১২ বার ডিভোর্স করে আবার বিয়ে করেছেন তারা। শেষমেশ ফাঁস হয়েছে তাদের চতুর প্রতারণার পরিকল্পনা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই দম্পতি ভিয়েনার বাসিন্দা। চারদশক একসঙ্গে রয়েছেন তারা। প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রায় দুই-তিন বছরে তারা ডিভোর্স দিয়ে আবার বিয়ে করতেন। এভাবে ৪৩ বছরে ১২ বার ডিভোর্স দিয়েছেন।

জানা গেছে, অস্ট্রিয়া সরকারের বিধবা ভাতা পাওয়ার জন্য বারবার বিয়ে ভাঙতেন বৃদ্ধা। অস্ট্রিয়ায় আইন অনুযায়ী- একজন বিধবা ২৮ হাজার ৩০০ ডলার সরকারি সহায়তা পাওয়ার অধিকারী। আইনিভাবে ডিভোর্সের পরেই সরকারি অনুদান পাওয়া সম্ভব। স্বামীকে বারবার ডিভোর্স দিয়ে সরকারি অনুদান ভোগ করতেন তিনি। বিধবা ভাতা পাওয়ার পর আবার স্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতেন।

Advertisement

তবে ১২তম ডিভোর্সের পর পেনশন ইনস্যুরেন্স ইনস্টিটিউটে গিয়েছিলেন বৃদ্ধা। বিষয়টি খতিয়ে দেখার সময় তার কুকীর্তি ধরা পড়ে। দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: দ্য মেট্রো

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!