ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্লেড দিয়ে প্রবাসী স্বামীর গলা কেটে পালালেন স্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ১৫ ডিসেম্বর ২০২৪
ব্লেড দিয়ে প্রবাসী স্বামীর গলা কেটে পালালেন স্ত্রী
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় মো. মঈনুদ্দিন নামে এক প্রবাসীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন স্ত্রী।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার ভোট হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মঈনুদ্দিন ওই এলাকার নুর ইসলামের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন।

পরিবার ও স্থানীয়রা জানান, মঈনুদ্দিন কয়েক বছর ধরে সিঙ্গাপুরে থাকায় তার স্ত্রী সোমা পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত সপ্তাহে দেশে আসেন মঈনুদ্দিন। দেশে আসার পরেই স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে বাধা দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। 

Advertisement

একপর্যায়ে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সোমা ব্লেড দিয়ে মঈনুদ্দিনকে গলা কেটে পালিয়ে যান। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনকে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!