পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
শিশুটির পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জাতীয় মহাসড়ক জয়পুর রোড অবরোধ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
.png)
এ বিষয়ে দিল্লি সেনানিবাসের স্টেশন কমান্ডার বলেন, এই দুঃসময়ে আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং তদন্তে পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে এবং আমরা যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।
এ ঘটনা যৌথভাবে তদন্ত করছে ভারতের সামরিক কর্তৃপক্ষ এবং পুলিশ।
সূত্র: এনডিটিভি