ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের হাতে ধরা পড়া উত্তর কোরীয় সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ২৭ ডিসেম্বর ২০২৪
ইউক্রেনের হাতে ধরা পড়া উত্তর কোরীয় সেনার মৃত্যু
ফাইল ফটো

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে আটক আহত উত্তর কোরিয়ার সেনাটি মারা গেছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানিয়েছে, ইয়োনহাপ নিউজ এজেন্সি এক প্রতিবেদনে ওই সেনার মৃত্যুর খবর দিয়েছে।

জানা গেছে,এই সেনাই প্রথম উত্তর কোরিয়ার যুদ্ধবন্দি যাকে পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধ সমর্থনের জন্য পাঠানোর পর ইউক্রেনীয় বাহিনী আটক করে।

Advertisement

(এনআইএস) জানিয়েছে, একটি মিত্র গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ওই সেনা ‘গুরুতর আঘাতের’ কারণে মারা গেছেন।

গোয়েন্দা সংস্থা আরো জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ওই সেনাকে আটক করেছে, এমন একটি ছবি টেলিগ্রামে ছড়িয়ে পড়ার পর এটি নিশ্চিত হয়।

কিয়েভ এবং সিউল জানিয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ার সাহায্যের জন্য ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে। তবে মস্কো এবং পিয়ংইয়ং উভয়ই এই সেনাদের উপস্থিতি নিশ্চিত বা অস্বীকার করেনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে সম্প্রতি প্রকাশিত কিছু ছবি নিশ্চিত করেছে যে ‘রাশিয়ার কমান্ডের নির্দেশে ব্যাপক সংখ্যক উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করা হবে।’

তবে তাদের উত্তর কোরিয়ান নাগরিকত্ব প্রমাণ করা কঠিন হবে।

ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ান সেনাদের ভুয়া রাশিয়ান পরিচয়পত্র দেওয়া হয়েছে, আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে রাশিয়ান সেনাদের মৃত উত্তর কোরিয়ানদের মুখ পুড়িয়ে তাদের পরিচয় লুকানোর চেষ্টা করতে দেখা গেছে।

ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, রাশিয়ায় মোতায়েনকৃত সেনাদের বেশিরভাগই উত্তর কোরিয়ার ১১তম কর্পস থেকে নেয়া হয়েছে। এটি স্টর্ম কর্পস নামেও পরিচিত। এই ইউনিট অনুপ্রবেশ, অবকাঠামো ধ্বংস ও হত্যার জন্য প্রশিক্ষিত।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!