ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ৫ জানুয়ারি ২০২৫
ভারতে উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
ছবি: সংগৃহীত

ভারতে উপকূলরক্ষী বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ভারতের গুজরাটের পোরবন্দরে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে জানানো হয়েছে, উপকূলরক্ষীবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) ছিল এটি। নিয়মমাফিক মহড়া কাজে ব্যবহৃত হতো হেলিকপ্টারটি। রোববারও মহড়া চলছিল। সেই সময়েই পোরবন্দর বিমানবন্দরে ভেঙে পড়ে এটি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে বিমানবন্দরের রানওয়েতে। তার পরই আগুন ধরে যায়। প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

উল্লেখ্য, গত বছরের ২ সেপ্টেম্বরেও উপকূলরক্ষীবাহিনীর আরো একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার মহড়ার সময়েই আরব সাগরে ভেঙে পড়েছিল। এ ঘটনায় চার জনকে জীবিত উদ্ধার করা হয়। তিন জন এখনও নিখোঁজ রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!