গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গাজা সিটিতে আল-ঘৌল নামের একটি পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এ ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।
.png)
এরপর গাজা সিটিতে দ্বিতীয় ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন যে কমপক্ষে ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
অন্যদিকে, দক্ষিণ খান ইউনিসেও ইসরায়েলি বাহিনী একটি গাড়িতে বোমা হামলা চালিয়ে মানবিক সহায়তা প্রদানে নিয়োজিত ছয় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে।
সূত্র: আল-জাজিরা