আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে এ ফ্লাইট চালু হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল–সালিবি।
গত মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদের পতনের পর সেখানকার প্রধান বিমানবন্দর থেকে সবধরণের বাণিজ্যিক ফ্লাইট বন্ধ হয়ে যায়।
.png)
আশহাদ বলেছেন, ‘মঙ্গলবার থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে পারব। আমরা আরব ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে আলেপ্পো ও দামেস্ক বিমানবন্দরে কার্যক্রম স্বাভাবিক করার নিশ্চয়তা দিচ্ছি। এতে সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকে স্বাগত জানানো হবে।’
এরইমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ত্রাণবাহী বিমান ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ সেখানে ফ্লাইট চালু করার ঘোষণা দেয়।
সূত্র: আল-জাজিরা