ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহতের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৫, ১ মার্চ ২০২৬
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ নিহতের দাবি ইসরায়েলের
ফাইল ফটো

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। রোববার ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। উত্তর-পূর্ব তেহরানের নার্নাকে তার বাসভবনে হামলায় তিনিসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন।

আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। কট্টরপন্থী হিসেবে পরিচিত আহমাদিনেজাদ পশ্চিমাদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। প্রেসিডেন্ট হওয়ার আগে আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে আহমাদিনেজাদ আবারও ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ওই নির্বাচনটি ছিল বিতর্কিত। সে বছরের নির্বাচনের পর ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!