[ আন্তর্জাতিক ]
ইসরায়েলের সামরিক ও পুলিশ স্থাপনায় ড্রোন হামলা চালালো ইরান
ফাইল ফটো
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, রোববার (১৫ মার্চ) ভোরে তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে “শক্তিশালী ড্রোন হামলা” চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিট “লাহাভ চার তিন তিন”-এর সদর দপ্তর এবং গিলাত প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র।
তবে ঠিক কোন নির্দিষ্ট স্থানে হামলা হয়েছে বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!