[ আন্তর্জাতিক ]
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬
ছবি: সংগৃহীত
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে ১২৫ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে আনাদোলু জানায়, সোমবার (২৩ মার্চ) ভোরে ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের বিমানটিতে ১১৪ জন সেনাসদস্য ও ১১ জন ক্রু ছিলেন। এটি পুতুমায়োর পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
.png)
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেস বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আনুষ্ঠানিক তথ্য প্রকাশের আগে গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি।
সূত্র: আনাদোলু
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!