ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারত-ইরান সম্পর্কে আলোচনা: মুর্মু-পেজেশকিয়ান বৈঠক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:১৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারত-ইরান সম্পর্কে আলোচনা: মুর্মু-পেজেশকিয়ান বৈঠক
মাসুদ পেজেশকিয়ান ও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর বৈঠক ।। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের নয়াদিল্লিতে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার আলজাজিরার প্রতিবেদনে বৈঠকের বিষয়ে জানানো হয়। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর অফিসিয়াল ইনস্টাগ্রামেও বৈঠকের ছবি পোস্ট করা হয়েছে। বৈঠকে পেজেশকিয়ান বলেন, ভারত ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে দুই দেশের বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানো উচিত।

Advertisement

জন্য পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। সাম্প্রতিক মাসগুলোতে ইরানযুক্তরাষ্ট্র ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডেরমুখোমুখি হয়েছে বলেও মুর্মুকে জানান পেজেশকিয়ান। তার ভাষ্য, ইরানের জনগণসর্বশক্তি দিয়ে প্রতিরোধ করেছে এবং তাদের দাদাগিরির বিরুদ্ধে দাঁড়িয়েছে

পেজেশকিয়ান আরও বলেন, ‘আমরা আগ্রাসনকারী ছিলাম না, বরং শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি।বৈঠকে ভারতের অবস্থান তুলে ধরে মুর্মু বলেন, সংলাপ কূটনীতির মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারতের অঙ্গীকার রয়েছে।

ভারতের প্রেসিডেন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। দুই নেতা ভারত ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

ব্রিকস সম্মেলনে অংশ নিতে বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন পেজেশকিয়ান। সম্মেলনের ফাঁকে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার বৈঠক দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার সুযোগ তৈরি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!