ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলিতে নিহত ১৭

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকায় পানশালায় গুলিতে নিহত ১৭
ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে গাউটেং প্রদেশের ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে পানশালাটিতে হামলা চালায়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা ভেতরে ঢুকে গুলিবর্ষণ চালিয়ে যায়।

Advertisement

দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিসের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে ১৩ জন পুরুষ ও চারজন নারী নিহত হন। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মৃত ঘোষণা করেন।

গুলিতে আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলার পর অপরাধীদের গ্রেপ্তারে রোববার (২৭ সেপ্টেম্বর) ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজন সশস্ত্র ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!