ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

আরএফএল গ্রুপে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ১৫ জুন ২০২২
আরএফএল গ্রুপে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। আরএমসি, কনক্রিট ব্লক অ্যান্ড অ্যাসফল্ট সেলস বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৪ জুলাই, ২০২২। 

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ

পদ সংখ্যা: নির্ধারিত নয়

Advertisement

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা ডিপ্লোমা। 

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর (অনভিজ্ঞরাও আবেদন করতে পারবে) 

অন্যান্য যোগ্যতা: 
১ মোটরবাইক চালানোতে দক্ষ হতে হবে। 
২ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস সেলস, কর্পোরেট সেলস, কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং, রেডি মিক্স কনক্রিট ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা। 

চাকরির দায়িত্ব: 
১ সাপ্তাহিক বিক্রয় এবং সংগ্রহ বিশ্লেষণ। 
২ মাসিক বিক্রয় ও সংগ্রহ লক্ষ্য অর্জনের জন্য পূর্বাভাস বাজেট তৈরি করা।
৩ নির্মাণ বিক্রয় এবং সংগ্রহ অনুসরণ এবং বিভিন্ন ধরণের প্রতিবেদন তৈরি করা। 
৪ কর্পোরেট ক্লায়েন্টদের কাছ থেকে অর্ডার ও অর্থ সংগ্রহ করা। 

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ২০-৩২ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড। বার্ষিক বেতন পর্যালোচনা। উৎসব ভাতা বছরে দুইটি। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: ১৪ জুলাই ২০২২

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!