ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হলি আর্টিজান মামলার রায়ের কপি উচ্চ আদালতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ৫ ডিসেম্বর ২০১৯
হলি আর্টিজান মামলার রায়ের কপি উচ্চ আদালতে
ফাইল ছবি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় করা মামলার রায়ের কপি উচ্চ আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে এ কপি পাঠানো হয়। ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার নথিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ ভাগে ১ হাজার ৫৯৮ পৃষ্ঠা আর ‘বি’ ভাগে ৭০৭ পৃষ্ঠা। মোট ২ হাজার ৩০৫ পৃষ্ঠার রায়ের কপি সরাসরি উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে।

Advertisement

গত ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।

হামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেয়া হয়েছে।

আসামিদের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য এ মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী উচ্চ আদালতে পাঠানো হলো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!