ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মাদক-নারী কেলেঙ্কারি, হাইকোর্টের বেঞ্চ অফিসার মুর্শেদুল বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৭, ১৬ আগস্ট ২০২০
মাদক-নারী কেলেঙ্কারি, হাইকোর্টের বেঞ্চ অফিসার মুর্শেদুল বরখাস্ত
মো. মুর্শেদুল হাসান। ফাইল ছবি

মাদক ও নারীসহ গ্রেফতার হওয়া হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. মুর্শেদুল হাসান ওরফে সোহেলকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুর্শেদুলের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

Advertisement

তিনি জানান, তার বিরুদ্ধে রুজুকৃত ৯/২০১৮ নম্বর বিভাগীয় মামলায় আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় রোববার দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস ১৯৮৩ এর ৪(১) (জি) বিধিমতে তাকে চাকরি থেকে বরখাস্ত (dismissal from service) করা হয়েছে।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী এলাকায় গত ৬ আগস্ট অভিযান চালিয়ে রানা মণ্ডল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এই ইয়াবা তিনি মিরপুর এলাকার মাদক সম্রাট সোহেলের কাছ থেকে কিনেছেন বলে জানান। 

তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে ওই দিনই মিরপুরের মধ্য পীরেরবাগের ৩১৫ নম্বর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় ফাতেমা ইসলাম চাঁদনী নামের আরেক খুচরা মাদক বিক্রেতাসহ সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!