ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নাশকতার পরিকল্পনা: আনসার আল ইসলাম চার সদস্য রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫০, ১৫ জুন ২০২১
নাশকতার পরিকল্পনা: আনসার আল ইসলাম চার সদস্য রিমান্ডে
ফাইল ছবি

নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার আনসার আল ইসলাম চার সদস্যের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. ইলিয়াছ নাহিদ (৪০), মো. নুরুন্নবী ইসলাম (২৫), মো. শাহজালাল (৩৬) ও সামিনুর রহমান সুমন (২৫)।

Advertisement

গতকাল সোমবার তুরাগ থানার দিয়াবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। এ সময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন বলেন, গ্রেফতারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা ইন্টারভিত্তিক ওয়েব সাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে আনসার আল ইসলাম সমর্থিত পিডিএফ বই, অডিও, ভিডিও দেখত। এসব দেখে তারা আনসার আল ইসলামের সদস্য হয়ে সংগঠনের পক্ষে কাজ করার জন্য সিদ্ধান্ত নেয়। গ্রেফতারকৃতরা সংগঠনটির হয়ে অর্থ সংগ্রহ, সংগঠনের কারাবন্দি সদস্যদের জামিনের জন্য কাজ করতো। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতবাদ বিরোধীদের চিহ্নিত করে হত্যার পরিকল্পনা গ্রহণ করতো। এছাড়াও রাষ্ট্র বিরোধী নাশকতার পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হচ্ছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে মো. নুরুন্নবী ইসলাম টক্সটাইল ইন্সটিটিউট দিনাজপুর হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং সিটি ইউনিভার্সিটি, সাভার, ঢাকা হতে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে। মো. ইলিয়াছ নাহিদ মির্জাপুর ডিগ্রি কলেজ, টাঙ্গাইল এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছে। গ্রেফতারকৃত নুরুন্নবী ও ইলিয়াছ গাজীপুর এলাকায় একটি প্রতিষ্ঠানে সে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করত। মো. শাহজালাল গাজীপুর এলাকায় গার্মেন্টসে কাজ করতো। সামিউর রহমান সুমন ঢাকার যাত্রাবাড়ীতে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলো। তারা মূলত তাদের পেশার আড়ালে আনসার আল ইসলাম সংগঠনের হয়ে কাজ করে আসছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!