[ আইন-আদালত ]
মিতু হত্যা: এবারও জামিন পেলেন না বাবুল আক্তার
ছবি: ডেইলি বাংলাদেশ
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন নামঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আদালতে বাবুল আক্তারের জামিন আবেদন করা হয়। শুনানিতে এর বিরোধীতা করেন রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন বিচারক।
এর আগে, ১০ আগস্ট জামিনের আবেদন জানানো হলে শুনানি শেষে তা নামঞ্জুর করেন মহানগর হাকিম শফি উদ্দীনের আদালত।
.png)
২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন বাবুল আক্তার। মামলাটি তদন্ত করছিল নগর ডিবি পুলিশ। পরে গত বছরের জানুয়ারিতে ‘আদালতের নির্দেশে’ মামলার তদন্তভার পায় পিবিআই।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!