ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মুনিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টে রিপনের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৩:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২১
মুনিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টে রিপনের আগাম জামিন
ফাইল ছবি

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আসামি ইব্রাহিম আহমেদ রিপনকে শর্ত সাপেক্ষে আগাম দিয়েছেন হাইকোর্ট।  

শর্তে বলা হয়েছে, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে এবং এ সময়ে তিনি বিদেশ যেতে পারবেন না। আর তদন্ত কাজে সহযোগিতা করতে হবে। 

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ ৬ সপ্তাহের এ জামিন দেন।  

Advertisement

আদালতে রিপনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। 

এর আগে গত ৬ সেপ্টেস্বর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মোসারাতের বোন নুসরাত জাহান বাদী হয়ে ওই মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন বোন নুসরাত জাহান। ওই মামলায় সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়। তবে গত ১৮ আগস্ট মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে অব্যাহতি পান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!