ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আনসার আল ইসলামের শীর্ষ সংগঠক হাসিব রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৫, ১৫ নভেম্বর ২০২১
আনসার আল ইসলামের শীর্ষ সংগঠক হাসিব রিমান্ডে
ছবি: প্রতীকী

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অন্যতম শীর্ষ সংগঠক হাসিবুর রহমানের (২১) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি আদালতে হাজির করা হয়। এরপর উত্তরা পূর্ব থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক সাইফুর রহমান তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

আবেদনে বলা হয়, আসামি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ ফেক ফেসবুক আইডি আব্দুল্লাহ গালিব আযযাম ব্যবহার করে তার সহযোগী অন্যান্য অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে পরস্পর যোগসাজসে আনসার আল ইসলাম ও আন্তর্জাতিক সহিংস উগ্রবাদী সংগঠন আলকায়েদার মতাদর্শ প্রচারের জন্য বিভিন্ন উগ্রবাদী ও জিহাদী পোস্ট দিত। তার আইডির অনুসারীদের জঙ্গিবাদে জড়িয়ে পরার জন্য উস্কানীমূলক প্রচারণা চালাতো। সে একটি টেলিগ্রাম চ্যানেলের এডমিন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে নিষিদ্ধ সংগঠনের উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্যে ও আদর্শ বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করতো।

এরআগে, রোববার রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে হাসিবুর রহমানকে গ্রেফতার করে সিটিটিসি। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর মহিপুর এলাকায়। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি রাজধানীর একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবি’র (আইন) শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!