[ আইন-আদালত ]
নাসির-অমির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ আজ, আদালতে আসবেন পরীমনি
পরীমনি, নাসির ও অমি। ফাইল ছবি
চিত্রনায়িকা পরিমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে চিত্রনায়িকা পরিমনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জানা রিফাত সৌরভী। এ মামলার অপর আসামি হলেন শহিদুল আলম।
এদিকে গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন আদালতে এ অভিযোগপত্র জমা দেন। এর আগে ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি সাভার থানায় মামলা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!