ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি 

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:২৭, ১ ডিসেম্বর ২০২১
পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি 
তুহিন সিদ্দিকী অমি ও নাসির উদ্দিন মাহমুদ। ফাইল ফটো

চিত্রনায়িকা পরীমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ব্যাবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। 

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত এ জামিন মঞ্জুর করেন। 

এদিন এ মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। এজন্য পরীমনি আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্রের ওপর নারাজি দেন। অপরদিকে নাসির ও অমি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে নারাজির আবেদনের আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন আদালত। এ মামলার অপর আসামি হলেন শহিদুল আলম।  

Advertisement

এদিকে গত ৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

এর আগে ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!