সোমবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া অপর আসামি হলেন- মো. যুবরাজ খান (৩২)।
এদিন এ মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শুক্রবার ভোরে রাজধানীর পল্টনের একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ৩০০ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করা হয়। এরপর শনিবার দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
.png)