ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সিটি কর্পোরেশনের গাড়িচাপায় দুজনের মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ

নিজস্ব প্রতিবেদক    
প্রকাশিত: ১৮:২৪, ১৩ ডিসেম্বর ২০২১
সিটি কর্পোরেশনের গাড়িচাপায় দুজনের মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ
ফাইল ফটো

রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির আঘাতে নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম ও সাংবাদিক কবির খানের মৃত্যুর ঘটনায় পরিবারকে পাঁচ কোটি করে মোট ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার ফয়েজ আহমেদ।

রিটে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

Advertisement

এর আগে, গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় মৃত্যু হয় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের। এ ঘটনায় নগরজুড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

পরদিন ২৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান। কবির খান দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!