[ আইন-আদালত ]
দেয়াল ধসে শিশুর মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
হাইকোর্ট- ফাইল ফটো
রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে সাত বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনির হোসেন হাওলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
.png)
উল্লেখ্য, ৯ নভেম্বর রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়। শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এ রিট দায়ের করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!