ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

লঞ্চে অগ্নিকাণ্ড: চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৭, ২৬ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
ফাইল ফটো

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এর অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এই লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ঢাকার নৌ আদালতের বিচারক জয়নাব বেগম এ পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেল্লাল হোসাইন এ তথ্য জানিয়েছেন।

মামলার আসামিরা হলেন- লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির চার মালিক মো. হামজালাল শেখ, মো. শামিম আহম্মেদ, মো. রাসেল আহাম্মেদ ও ফেরদৌস হাসান রাব্বি, লঞ্চের ইনচার্জ মাস্টার মো. রিয়াজ সিকদার, ইনচার্জ চালক মো. মাসুম বিল্লাহ, দ্বিতীয় মাস্টার মো. খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম।

Advertisement

এর আগে দুপুরে নৌপরিবহন অধিদফতরে অবস্থিত নৌ আদালতে মামলা করেন অধিদফতরের প্রধান পরিদর্শক মো. শফিকুর রহমান। এরপর মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। ঢাকা থেকে প্রায় ৮০০ যাত্রী নিয়ে লঞ্চটি বরগুনা যাচ্ছিল। আগুনে পুড়ে ও নদীতে ঝাঁপ দিয়ে অন্তত ৪২ যাত্রী নিহত হন। এখনো ৫১ যাত্রীর খোঁজ পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!