ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গোপালগঞ্জে জাকিয়া হত্যা মামলার রায় বৃহস্পতিবার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ২৬ জানুয়ারি ২০২২
গোপালগঞ্জে জাকিয়া হত্যা মামলার রায় বৃহস্পতিবার 
জাকিয়া বেগম- ফাইল ফটো

গোপালগঞ্জে জাকিয়া বেগম হত্যার অভিযোগে তার স্বামী মোর্শেদায়ান নিশানসহ চারজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ধার্য করেছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় ঘোষণা করবেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবু আব্দুল্লাহ ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন।

Advertisement

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাত ২টার সময় গোপালগঞ্জ জেলার সিলনা রোড বেদগ্রাম ৬৩৯ /৫ নং বাড়িতে গোপালগঞ্জ মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক মোর্শেদায়ান নিশানের বসতবাড়িতে তার স্ত্রী জাকিয়া বেগমকে এক কোটি টাকা যৌতুকের জন্য নির্যাতন করা হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলের বাড়িতে গিয়ে আসামি মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সুশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম‍্যানেজার আনিসুর রহমানকে আটকসহ জাকিয়া বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তাছাড়া ঘটনার আগে জাকিয়া বেগমের বাবা জালাল উদ্দিন মল্লিক তার মেয়ের সুখ ও কল্যাণের বিষয়ে চিন্তা করে ঘটনাস্থলের দোতলা বাড়িটি তৈরি করে দিয়েছিল। এ ব‍্যাপারে জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে জাকিয়া বেগমের স্বামী মোর্শেদায়ান নিশান, তার ভাই এহসান সোশান, বোনজামাই মোহাম্মদ হাসান শেখ ও ম‍্যানেজার আনিসুর রহমানের বিরুদ্ধে বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ৯ জুন আদালতে চারজন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ঐ বছরের ৭ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে আদালত ২০ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা রেকর্ড করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!