ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

২৫০ বোতল ফেনসিডিল: বাদলের যাবজ্জীবন বহাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ১ ফেব্রুয়ারি ২০২২
২৫০ বোতল ফেনসিডিল: বাদলের যাবজ্জীবন বহাল
ফাইল ফটো

২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় যশোরের বাদল কুমার পালকে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হন বাদল কুমার পাল। ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

Advertisement

এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০০৩ সালে তাকে খালাস দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ সেই খালাসের বিরুদ্ধে আপিল করে।

গত ১৯ জানুয়ারি আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আদালত ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এরপর আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!