ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হিন্দু নারীদের বাবার সম্পদের ভাগ না পাওয়ার বিষয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২
হিন্দু নারীদের বাবার সম্পদের ভাগ না পাওয়ার বিষয়ে হাইকোর্টের রুল
ফাইল ছবি

হিন্দু নারীরা বাবার সম্পদের ভাগ না পাওয়া কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

আইন মন্ত্রণালয়ের সচিবসহ আট জন বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আরো পড়ুন> ইভ্যালির এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Advertisement

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি হিন্দু নারীদের পিতার সম্পদের ভাগ না পাওয়া আইনি বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। বনানীর বাসিন্দা মৃত অশোক দাস গুপ্তের মেয়ে ব্যবসায়ী অনন্যা দাস গুপ্ত বাদী হয়ে রিটটি দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!