ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সবুজবাগে নারী হত্যা: এসির টেকনিশিয়ান পাঁচদিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৭, ২৯ মার্চ ২০২২
সবুজবাগে নারী হত্যা: এসির টেকনিশিয়ান পাঁচদিনের রিমান্ডে 
ছবি প্রতীকী

রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকায় তানিয়া আফরোজ (২৬) নামের এক নারীকে খুনের ঘটনায় গ্রেফতার এসির টেকনিশিয়ান বাপ্পীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিট ম্যাজিষ্ট্রেট বেগম আপনান সুমীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর বাশার।শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

মামলায় অভিযোগ করা হয়, গত ২৬ মার্চ রাতে নিহত নারীর বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। এরপর সে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে তাকে হত্যা করে বাপ্পি।

এ সময় সে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার দুই শিশুসন্তানকে পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!