ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বেসিক ব্যাংক: ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৪, ২৯ নভেম্বর ২০২২
বেসিক ব্যাংক: ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের
ফাইল ফটো

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলাগুলোর তদন্ত কাজ দুদককে আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যথায় দুদকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও হাইকোর্টের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ মঙ্গলবার এক রায়ের পর্যবেক্ষণে এই সতর্কবার্তা দিয়েছে।

বেসিক ব্যাংকের শান্তিনগর শাখার ব্যবস্থাপক আসামি মোহাম্মদ আলীর জামিন আবেদন খারিজ করে এই রায় দেয় আদালত।

আদালতে মোহাম্মদ আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এসএম আবুল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী জোবায়দুর রহমান। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

Advertisement

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!