সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ দিন ধার্য করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
.png)
গত ৯ নভেম্বর রাতে ফারদিন হত্যার ঘটনায় তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন। মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, তিনদিন নিখোঁজের পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৭ নভেম্বর রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান।