ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছুটি শেষে আপিল বিভাগের বিচারকাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১, ৩০ এপ্রিল ২০২৩
ছুটি শেষে আপিল বিভাগের বিচারকাজ শুরু
ফাইল ফটো

২৩ দিনের ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে। 

রোববার সকাল ৯টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে রয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

এদিকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ৫০টি বেঞ্চে একযোগে বিচারকাজ শুরু হবে। ২৩ দিনের ছুটি শেষে সর্বোচ্চ আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হবে আদালত অঙ্গন।

Advertisement

গত ৭ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সঙ্গে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!