বুধবার আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত।
মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দুইজন মাদক কারবারি হাতিরঝিল থানার আউটার সার্কুলার রোডের মগবাজার এলাকায় ফেনসিডিল বিক্রির উদ্দেশে অবস্থান করছে মর্মে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে পরেশ ও জাহিদকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার অভিযান পরিচালনা করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ বোতল ফেনসিডিল ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ফেনসিডিল ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।