ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত সোমবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাদ্দাম হোসেন।
সিএমএম আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
পুলিশ জানায়, গ্রেফতার আসামিরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তারা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করেন বলেই তারা ‘ধাক্কা পার্টি’ নামে পরিচিত। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তারা সাধারণত নারীদের কাছ থেকেই ছিনতাই করেন। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন। বিশেষ করে তারা মার্কেট ও শপিংমলের সামনে অবস্থান করে কোনো নারীকে দেখলেই গ্রুপের দুজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ঐ নারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকি সদস্যরা ব্যাগ, মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।
তাদের গত রোববার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।