আগামীকাল ১৩ জুলাই বেলা ২টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা মোতাবেক ২০২২ সাল পর্যন্ত ফৌজদারি বিবিধ মোকদ্দমা শুনানি ও নিষ্পত্তি করবেন এসব বেঞ্চ।
বুধবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনা প্রকাশ করা হয়।
.png)
বেঞ্চগুলো হচ্ছে- বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ, কে, এম জহিরুল হকের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ এবং বিচারপতি মো.সেলিম ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে দ্বৈত বেঞ্চ।