ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিম্ন আদালত মনিটরিংয়ে এবার হাইকোর্টের ১৩ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬, ১ নভেম্বর ২০২৩
নিম্ন আদালত মনিটরিংয়ে এবার হাইকোর্টের ১৩ বিচারপতি
ফাইল ফটো

দেশের আট বিভাগের অধস্তন আদালত মনিটরিংয়ের জন্য ১৩ বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্ট প্রশাসন সম্প্রতি এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেছে। 

এতে বলা হয়েছে, দেশের ৮ বিভাগের জন্য পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লিখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই সঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

আট বিভাগে দায়িত্বপ্রাপ্ত ১৩ বিচারপতি হলেন- রাজশাহী-২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গণি, বরিশাল বিভাগে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, ঢাকা-১ বিভাগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা-১ বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ বিভাগে বিচারপতি মো. জাফর আহমেদ, ঢাকা-২ বিভাগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, চট্টগ্রাম-১ বিভাগে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, রাজশাহী-১ বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর-১ বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, রংপুর-২ বিভাগে বিচারপতি মোহাম্মদ আলী, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামান।

Advertisement

গত বছরের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। এবার সেটি বাড়িয়ে ১৩ জনকে দেওয়া হলো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!