রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা।
.png)
এর আগে, ৭ ডিসেম্বর নুরুল হক নুরের দেওয়া বক্তব্য নিয়ে একটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। রাজধানীর পল্টনের বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন ভিপি নুর। পরে প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।
সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা বলেন, হাইকোর্ট নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।