রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিশার বাবা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। তিনি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাতের পর লিখিত অভিযোগ দাখিল করেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, গত ১২ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক ব্যক্তি তিশার বাবাকে হোয়াটসআপে কল করেন। তার দাবি মতে, তাকে ওই ব্যক্তি বলেন, বেশি বাড়াবাড়ি কইরেন না, বেশি বাড়াবাড়ি করলে আপনার মেয়েকে মেরে ফেলব।
.png)
মোবাইল ফোনে হত্যার হুমকির বিষয়ে ডিবিতেও অভিযোগ করেছেন তিশার বাবা সাইফুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি বলেন, ফোন ধরে পরিচয় জানতে চাওয়ার পর বেশি বাড়াবাড়ি করলে মেয়েকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। বিষয়টি অশুভ ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ঘটনা যথাযথ তদন্ত ও সুষ্ঠু ব্যবস্থার দাবি জানান তিনি।
ডিবি কার্যালয় থেকে বেড়িয়ে তিশার বাবা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, খন্দকার মুশতাক আহমেদই নানাভাবে হুমকি দিচ্ছেন। এর আগেও আমাকে হত্যার হুমকি দিয়েছেন মুশতাক।
তিশার বাবা আরো বলেন, আমার ধারণা খন্দকার মুশতাক আহমেদ তার লোকজনকে দিয়ে নানাভাবে আমাকে চাপে রাখার জন্য হুমকি-ধামকি দিচ্ছেন। বিষয়টির একটা আইনগত পদক্ষেপ জরুরি। সেজন্য মুগদা থানায় জিডি করেছি, আজ ডিবিতে লিখিত অভিযোগ করলাম।
ডিবিপ্রধান আমাকে আশ্বস্ত করেছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।