[ আইন-আদালত ]
হলমার্কের মামলায় দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষ্য, একধাপ পরই রায়
ফাইল ফটো
হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ঢাকার সাবেক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
এরা হলেন- সাইফুর রহমান ও কেশব রায় চৌধুরী। এর মধ্যে সাইফুর রহমান একজন ও কেশব রায় দুইজন আসামির জবানবন্দি রেকর্ড করেছিলেন।
সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেমের আদালতে সাক্ষ্য দেন ঢাকার সাবেক এ দুই ম্যাজিস্ট্রেট। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলার যুক্তি উপস্থাপনের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন।
আইন অনুযায়ী যুক্তি উপস্থাপনের পরই মামলার রায় ঘোষণা করা হবে বলে দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২০১২ সালের ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অর্থের অপব্যবহার এবং পাচারের অভিযোগে রাজধানীর রমনা থানায় এ মামলা করে দুদক।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাক্ষ্যগ্রহণ
লিংক সফলভাবে কপি হয়েছে!