ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
হত্যাসহ ৪ মামলা

আত্মসমর্পণ করে জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ তিন কর্তা

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০০, ৩ এপ্রিল ২০২৪
আত্মসমর্পণ করে জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ তিন কর্তা
বাম থেকে শাহনাজ রহমান, সিমিন রহমান ও যারাইফ আয়াত হোসেন। ছবি: সংগৃহীত

হত্যাসহ প্রতারণার চার মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আহমেদ ৫ হাজার টাকা মুচলেকায় ২১ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক ট্রান্সকম গ্রুপের আট কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় গত ২২ ফেব্রুয়ারি তিনটি মামলা করেন। ঐ মামলায় ট্রান্সকম গ্রুপের পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তারা আদালত থেকে জামিন পান।

Advertisement

এছাড়া গত ২২ মার্চ শাযরেহ হক তার বড় বোন সিমিন রহমানসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সিমিন রহমানসহ বাকি আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ/শ্বাসরোধ করে হত্যা করেছেন। আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!