ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রাজধানীতে ফেনসিডিল ব্যবসায়ীর কারাদণ্ড

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৪:৫১, ২৮ এপ্রিল ২০২৪
রাজধানীতে ফেনসিডিল ব্যবসায়ীর কারাদণ্ড
ফাইল ফটো

আট বছর আগে করা ২০ বোতল ফেনসিডিলি উদ্ধারের মামলায় একজনকে চারবছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজা পাওয়া আসামি হলেন- ঢাকার কদমতলী থানার ধোলাইপাড় বাজারের নূরবাগ গলির মৃত বাচ্চু শেখের ছেলে মো. পলাশ (৩৩)। 

রোববার ঢাকার নয় নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এ রায় দেন। পাশাপাশি তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।

রায়ে উল্লেখ করা হয়, আসামির হাজতবাসকাল অত্র দণ্ডের মেয়াদ হতে বাদ যাবে। এদিন রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়। 

Advertisement

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলীর ধোলাইরপাড় বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. পলাশকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার নিকট থেকে মোট ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর রাজধানীর কদমতলী থানায় একটি মামলা করেন এসআই তৌহিদুল ইসলাম। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন কদমতলী থানার এসআই দীপংকর মন্ডল।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!