[ আইন-আদালত ]
গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরিফুলের মুক্তি
মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর গেটের সামনে জনতা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আরিফুল ইসলাম (৬২) মুক্তি পাচ্ছেন। মঙ্গলবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পাবেন তিনি।
মামলায় তাকে দুইটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। প্রথম ধারায় মামলার বিবরণে বলা হয়, তাকে ৩০২/৩০৭/১২০(খ)/৩৪ ধারায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়। দ্বিতীয় ধারায় বিস্ফোরক দ্রব্য আইনে ৩, ৪, ৬ ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।
হাইকোর্টের রায়ে তার আপিল মঞ্জুর হওয়ায় গতকাল সোমবার তিনি মুক্তির পরোয়ানা পেয়েছেন। তার মুক্তি প্রদান সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!