ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দুই মিনিটেই তৈরি করুন সুস্বাদু কাপ কেক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮:২৫, ২৩ আগস্ট ২০২০
দুই মিনিটেই তৈরি করুন সুস্বাদু কাপ কেক
কাপ কেক

কেক খেতে সবাই ভালোবাসেন। বিশেষ করে শিশুরা। তাই বিকেলের নাশতায় ঝটপট তৈরি করে নিতে পারেন কাপ কেক। যা তৈরি হয়ে যাবে মাত্র দুই মিনিটে!

এই কেক তৈরি করতে বেশি ঝামেলাও পোহাতে হবে না। স্বল্প উপকরণেই ঝটপট তৈরি করে নিতে পারবেন সুস্বাদু কাপ কেক। বড় কিংবা ছোট সবারই মন কেড়ে নেবে স্বাস্থ্যকর এই কাপ কেক। চলুন এবার জেনে নেয়া যাক রেসিপিটি-  

উপকরণ: দুই টেবিল চামচ ময়দা, এক চিমটি বেকিং পাউডার, দুই টেবিল চামচ কোকো পাউডার, দুই টেবিল চামচ দুধ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, দুই চা চামচ সাদা তেল, এক চিমটি লবণ, দুই টেবিল চামচ চিনি।

Advertisement

প্রণালী: একটি মাঝারি মাপের পাত্রে ময়দা, কোকো পাউডার, চিনি আর লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মাইক্রোওয়েভ প্রুফ একটি কাপে দুধের সঙ্গে মিশ্রণটি ঢেলে সাদা তেল, ভ্যানিলা এসেন্স এবং বেকিং পাউডার মিশিয়ে ফেটাতে থাকুন। যতক্ষণ না পেস্ট তৈরি হচ্ছে ততক্ষণ ভালো করে ফেটাতে থাকুন।

এবার মাইক্রোওয়েভে কাপটা দিয়ে ৭০ সেকেন্ড গরম করুন। ৭০ সেকেন্ড পর কাপ কেকের মধ্যে একটি টুথপিক ঢুকিয়ে বের করে দেখুন। যদি টুথপিকের গায়ে কিছু লেগে না থাকে, তবে বুঝতে হবে কেক হয়ে গেছে। এবার ঠাণ্ডা করে পরিবেশন করুন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!