ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘বিফ পাস্তা’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৪, ২৬ জানুয়ারি ২০২২
ঘরেই তৈরি করুন সুস্বাদু ‘বিফ পাস্তা’
বিফ পাস্তা। ছবি: সংগৃহীত

বিদেশি খাবার হলেও দিন দিন আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাস্তা। ছোট থেকে বড় সবাই পাস্তা খেতে ভীষণ ভালোবাসেন। বিকেলের ঝটপট নাস্তায় কিংবা মেহমানদের আপ্যায়নে বেশ মানিয়ে যায় সুস্বাদু এই খাবারটি। অনেকেই পাস্তার আসল স্বাদ নিতে ছুটে যান রেস্টুরেন্টগুলোতে।

তবে আপনি চাইলে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারেন বিফ পাস্তা। এতে স্বাদে আসবে ভিন্নতা। তৈরিও হবে অল্প সময়ে এবং উপকরণও লাগবে খুব কম পরিমাণ। চলুন তবে জেনে নেয়া যাক বিফ পাস্তা তৈরির সহজ রেসিপিটি-

আরো পড়ুন: বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করুন ‘চিকেন সাসলিক’

Advertisement

উপকরণ: পাতলা করে কাটা গরুর মাংস ১৫০ গ্রাম, পাস্তা ২৫০ গ্রাম, রসুন কুচি ১ চা চামচ, টমেটো সস ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, ভিনেগার ১ চা চামচ, লবণ পরিমাণমতো, লাল ও সবুজ ক্যাপসিকাম লম্বা টুকরা করা ১ কাপ, সাদা গোল মরিচের গুঁড়া সামান্য, অলিভ অয়েল পরিমাণমতো, টমেটো ও লেটুসপাতা পরিবেশনের জন্য।

প্রণালী: মাংস, সয়া সস, টমেটো সস, ওয়েস্টার সস ও ভিনেগারে মেরিনেইট করে ফ্রিজে রেখে দিন দুই-তিন ঘণ্টা। ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে পাস্তা সিদ্ধ করে পানি ছেঁকে নিন। এবার প্যান চুলায় দিয়ে তাতে পরিমাণমতো অলিভ অয়েল ঢেলে রসুন কুচি ও গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ভেজে মেরিনেইট করা মাংস দিয়ে দিন। মাংস ধীরে ধীরে ভাজতে হবে। ভাজা হয়ে এলে এতে ক্যাপসিকাম ও পাস্তা দিন। একটু ঝাল ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ কুচি দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। এতে পছন্দমতো লেটুস পাতা ও টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!