ত্বকের বুড়িয়ে যাওয়া রোধে অনেকেই নামীদামী প্রসাধনী ব্যবহার করে থাকেন। যা বেশ ব্যয়বহুলও। কিন্তু এই বিরক্তিকর বলিরেখা থেকে নিস্তার পেতে দামী প্রসাধনীতে নয় বরং ভরসা রাখুন একটি জাদুকরী সবজিতে। লাল রঙের বিটরুটে রয়েছে ত্বক সুরক্ষার জাদুকরী উপাদানসমূহ। যা আপনার ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি বলিরেখা মুক্ত রাখতে সাহায্য করবে।
আরো পড়ুন: ত্বকে সাবান ব্যবহারের আগে সাবধান
.png)
বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন ও মিনারেল। যা ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায়। জানেন কি? এই সবজি আপনার ত্বকের কোন কোন সমস্যার সমাধান করবে? বলিরেখা মুক্ত করে, ব্রণ সারায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এতে অ্যান্টি-অক্সিনডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় ত্বক বিভিন্ন সংক্রমণের হাত থেকেও রক্ষা পায়।
বিটরুটের বিভিন্ন পদ রান্না করে খেতে পারেন। এছাড়াও এর জুস শরীরের জন্য অত্যন্ত উপকারী। আবার বিভিন্ন ফেসপ্যাকে বিটের রস ব্যবহার করতে পারেন। বিটের ফেসপ্যাক শুষ্ক ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। এছাড়াও ডার্ক সার্কেল দূর করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বক করে কোমল ও মসৃণ। একটি সবজিতেই যখন এত উপকারিতা তবে কেমিকেলযুক্ত পণ্যের উপর ভরসা না করাই শ্রেয়। বরং আজ থেকেই পাতে রাখুন বিটরুট।
সূত্র: হেলথলাইন।