কুম্ভের প্রেমে সাফল্য, অসতর্ক হলেই বিপদ বৃশ্চিকের
আজ সোমবার (১ মে)। জ্যোতিষ শাস্ত্রে বলা আছে- ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। ডেইলি বাংলাদেশের পাঠকরা জেনে নিন আপনাদের রাশিতে আজ কী বলা হয়েছে-
মেষ
দিনটি ভালো; কিন্তু কাজের দিক থেকে চাপ থাকবে। আর্থিক চাপ কমবে। ভালো ব্যবহার দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারবেন। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। ভ্রমণ শুভ।
বৃষ
আপনার কাজে অন্যদের প্রশংসা পাবেন। শত্রুতা মোকাভিলায় সতর্ক পরিকল্পনা নিতে হবে। অর্থের ঘর শুভ। আপনার চারপাশে যারা আছেন, তাদের সঙ্গে সহযোগিতা বাড়ান। দিনের শেষে ভালো কিছু পেতে পারেন।
.png)
মিথুন
নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। নিজেকে দক্ষ ও ভালো কর্মী হিসেবে প্রকাশ করতে পারবেন। ব্যবসায় জটিলতা দূর হবে। পরিবেশ অনুকূলে থাকবে। চাকরির ক্ষেত্রে পরিবর্তন হবে। কাজে কৌশলী হলে কাঙ্ক্ষিত ফল অর্জিত হবে।
কর্কট
কর্মস্থলে কিছু পরিবর্তন ঘটতে পারে। অর্থ অপচয় হবে। পাওনা আদায়ে বিলম্ব। স্বজন বিষয়ে উদ্বেগ। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন। গুরুজনের পরামর্শ মেনে চলুন।
সিংহ
পূর্বের তুলনায় আয় বৃদ্ধি ও আর্থিক যোগাযোগ অক্ষুণ্ন থাকবে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগিয়ে যান। মন ভালো রাখুন।
কন্যা
কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। আর্থিক সাহায্য মেলার আশ্বাস পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে প্রমোশনের যোগ আছে। অন্যের উপকার করে আনন্দ পাবেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন।
তুলা
দিনের শুরুতে কিছু ভালো খবর পাবেন। মানসিক শক্তি বাড়বে। ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। বৈদেশিক যোগাযোগে লাভবান হবেন। যেকোনো প্রতিবন্ধকতা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করুন।
বৃশ্চিক
সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাবে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। অসতর্কতায় বিপদের আশঙ্কা রয়েছে। সীমাবদ্ধতাকে জয় করার চেষ্টা করুন।
ধনু
সামাজিক কাজে আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। অন্যদের সঙ্গে মিলিতভাবে কাজ করে নিজের মধ্যে উদ্দীপনা আনার চেষ্টা করুন। জনসমাগম এড়িয়ে চলুন। সুস্থ থাকুন।
মকর
কর্মপ্রার্থীরা কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব হতে পারে। সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখুন।
কুম্ভ
কাজের স্বীকৃতি পাবেন। কোনো বন্ধু উপকারে আসতে পারে। ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধি পাবে। প্রেম-প্রীতিতে সাফল্য আসবে। মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। বিনোদন ও রোমান্স শুভ।
মীন
ভালো কাজের আশ্বাস পাবেন। পারিবারিক জটিলতা দূর হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। বিনিয়োগ তেমন লাভদায়ক হবে না। কোনো বন্ধুর পরামর্শ কাজে লাগবে। পারিবারিক শান্তি বজায় রাখুন।