ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির ভুনা, দেখুন রেসিপি...

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৮ জুন ২০২৩
মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ির ভুনা, দেখুন রেসিপি...
ছবি: সংগৃহীত

অনেকেই পুষ্টিকর সবজি মিষ্টি কুমড়া পছন্দ করেন। আর মিষ্টি কুমড়ার সঙ্গে চিংড়ি মাছের ভুনার স্বাদই আলাদা। আহ্! আর তাই আজ আমরা জানাব, যেভাবে বাসায় সহজে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ভুনা রান্না করার রেসিপি-

উপকরণ

১. পরিমাণমতো তেল

Advertisement

২. আধা টেবিল চামচ পেঁয়াজ কুচি

৩. এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো

৪. এক টেবিল চামচ জিরার গুঁড়ো

৫. দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো

৬. এক চা চামচ আদা বাটা

৭. সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো

৮. পরিমাণমতো পানি

৯. এক টেবিল চামচ রসুন কুচি

১০. দুটি তেজপাতা

১১. এক কাপ মিষ্টি কুমড়া

১২. কয়েকটি চিংড়ি মাছ

১৩. স্বাদমতো লবণ

১৪. আট-দশটি কাঁচামরিচ

১৫. তিন টেবিল চামচ ধনেপাতা কুচি

১৬. পরিমান মতো মিষ্টি কুমড়া ও চিংড়ি মাছ

প্রণালী

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। অন্য একটি পাত্রে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, হলুদের গুঁড়ো ও পানি দিয়ে গুলিয়ে নিন। এবার গোলানো মসলাগুলো ফ্রাইপ্যানে ঢেলে দিন। এতে তেজপাতা ও পানি দিয়ে কষিয়ে নিন।

কষানো হলে মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ ও লবণ দিয়ে ঢেকে দিন। সবশেষে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভুনা।

উল্লেখ্য, বাচ্চাদের মিষ্টি কুমড়া খেতে দেওয়া উচিত। কারণ, এটি রঙিন সবজি। খুব নরম এবং উচ্চ আঁশ সমৃদ্ধ। এ জন্য বাচ্চা এবং ডায়াবেটিক রোগীদের জন্য এটি উপকারী। যাদের ঘুম কম হয়, তারা চাইলে প্রতিদিন মিষ্টি কুমড়া খেতে পারেন। মিষ্টি কুমড়ার বিচি ভেজে বাদামের মতো করে খাওয়া যায়। মিষ্টি কুমড়া মুড চেঞ্জ করে। মিষ্টি কুমড়া ইনস্ট্যান্ট এনার্জি দেয়।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!