শুক্রবারের রাশিফল: শুভ সংখ্যা, শুভ রঙ
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মেষ রাশি
শ্রী গণেশ বলছেন, আশপাশের পরিবেশ বেশ আনন্দপূর্ণ থাকবে। ঘরে এবং বাইরে একের পর এক ভাল খবর পেতে থাকবেন। এতে মনে সুখের বাতাবরণ বজায় থাকবে। স্বামী অথবা স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। তাই ঠান্ডা মাথায় বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে তা থামাতে হবে। ঝামেলা বাড়ানো চলবে না। নতুন ব্যবসা শুরু করলে তাতে সাফল্য পাবেন। আর কাউকে সাহায্য করার সুযোগ পেলে সেটা করাই উচিত। মন্দিরে দরিদ্রদের সেবায় অনুদান দিতে পারেন। পরিবার এবং বন্ধুবান্ধবের সঙ্গে মিলে ধর্মীয় কোনো অনুষ্ঠান অথবা ধর্মীয় যাত্রায় অংশগ্রহণ করতে পারেন।
শুভ রঙ: সবুজ
শুভ সংখ্যা: ১০
বৃষ রাশি
শ্রী গণেশ বলছেন যে, আনন্দের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। ভাল কোনো সম্পত্তি পেতে পারেন। বিচ্ছেদের চাইলে সেটা এই সময় ঘটতে পারে। বৃষ রাশির জাতক-জাতিকাদের শ্রদ্ধা এবং খ্যাতি বৃদ্ধি হবে। রাজনৈতিক কাজের সঙ্গে যারা যুক্ত, তারা কিছু সময়ের জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন। যদিও তারপরেই একটা জায়গায় পৌঁছাতে পারবেন। ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে চান, তাদের জন্য সময়টা বেশ ভাল। পুরনো ধার শোধ করতে সফল হবেন। এর ফলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে।
শুভ রঙ: লাল
শুভ সংখ্যা: ১৫
মিথুন রাশি
শ্রী গণেশ বলছেন, নির্দিষ্ট কোনো একটি কাজ সম্পূর্ণ করার জন্য ব্যস্ত হয়ে পড়তে পারেন। যার জেরে পরিবারকে সময় দিতে পারবেন না। তবে কাজটি সম্পূর্ণ করতে সফলই হবেন। এই সময় বাড়িতে অতিথি সমাগম হতে পারে। যার ফলে ব্যয়ও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যরাও অতিথি আপ্য়ায়নে ব্যস্ত থাকবেন। পরিবারের ছোট বাচ্চারা এই রাশির জাতক-জাতিকার কাছে কোনো আবদার করতে পারে। যা তারা পূরণ করতে পারবেন। ভাই এবং সন্তানের বিবাহ নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সঙ্গে নিজের স্বাস্থ্যের যত্ন নেয়াও আবশ্যক। কারণ এই সময় মাথা ব্যথা, জ্বর, ক্লান্তি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।
শুভ রঙ: সাদা
শুভ সংখ্যা: ১৭
কর্কট রাশি
শ্রী গণেশ বলছেন, কর্কট রাশির জাতক-জাতিকার জন্য দিনটা বেশ ফলদায়ক হতে চলেছে। সন্তানের সঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই সময় খরচ বৃদ্ধি পাবে। যার জন্য উদ্বেগও বাড়বে। কিন্তু এই খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে। নাহলে সঞ্চয় করা যাবে না। যার ফলে পরবর্তীকালে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্কট রাশির জাতক-জাতিকারা পরিবারের একজন সদস্যের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যে কোনো কাজই করুন না কেন, তার জন্য মা-বাবার থেকে আশীর্বাদ নিতে হবে। তাহলেই সাফল্য লাভ করতে পারবেন।
শুভ রঙ: মিন্ট
শুভ সংখ্যা: ১
সিংহ রাশি
শ্রী গণেশ বলেন যে, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা বেশ সমস্যাতেই কাটবে। অতীতে করা কোনো ভুলের জন্য ক্ষমা চাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। পরিবারের কোনো সদস্যের বিবাহ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার হলে গুরুজনদের সঙ্গে পরামর্শ নিতে হবে। নাহলে পরবর্তী কালে খারাপ কথা শুনতে হতে পারে। ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। নিজের ব্যবসার জন্য আটতে থাকা পরিকল্পনা চালু করতে হবে। আর এর সুবিধা গ্রহণ করতে হবে। তবে অবিবাহিতদের জন্য এখনও তেমন কোনো স্বস্তির বিষয় নেই।
শুভ রঙ: চারকোল
শুভ সংখ্যা: ১২
কন্যা রাশি
শ্রী গণেশ বলছেন, এই সময়টা সমস্যায় পরিপূর্ণ থাকবে। কার্যক্ষেত্রে নিজের অভিজ্ঞতার উপযোগিতা লাভ করতে পারবেন। এমনকী আপনার পরামর্শও সেখানে অগ্রাধিকার পাবে। যদি অফিসারের সঙ্গে কোনো তর্কাতর্কিও হয়, তাতে আপনার জন্য চুপ থাকাই শ্রেয়। কারওর সঙ্গে নিজের ভাবনা-চিন্তা ভাগ করে নিলেও তাঁরা কিন্তু পরে সেটা নিয়ে ঠাট্টা করতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। এই সময় আটকে থাকা টাকা হাতে আসবে। যার ফলে এই রাশির জাতক-জাতিকার আর্থিক অবস্থা মজবুত হবে। সন্তানের ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করতে সফল হবেন।
শুভ রঙ: মেরুন
শুভ সংখ্যা: ৯
তুলা রাশি
শ্রী গণেশ বলছেন, এই সময়টায় সুখ-সমৃদ্ধির বাতাবরণ বজায় থাকবে। নিজের জন্য কিছু কিনতে টাকা খরচ হতে পারে। তবে এটা দেখে আপনার শত্রুরা ঈর্ষান্বিত হয়ে পড়তে পারেন। যদি শ্বশুরবাড়ির কারও থেকে টাকা ধার করেন, তাহলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। অবিবাহিত মানুষদের জীবনে নতুন কেউ আসতে পারেন। শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে ছাত্র-ছাত্রীরা যে কোনো পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পেতে পারে। যা তাদের পরিবারের জন্য গৌরব বয়ে আনবে। বাবা যদি কোনো রোগে ভোগেন, তাহলে তার কষ্ট কিছুটা হলেও কমবে।
শুভ রঙ: গোলাপি
শুভ সংখ্যা: ৫
বৃশ্চিক রাশি
শ্রী গণেশ বলছেন যে, এই সময়ে মাঝারি ফল লাভ করতে পারেন। মন্থর গতিতে চলা ব্যবসার জন্য যদি কোনো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেয়ার প্রয়োজন হয়, তাহলে সেটা নিতেই হবে। কারণ সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ উপযোগী বলে প্রমাণিত হতে পারে। বন্ধুর সঙ্গে আনন্দ করার জন্য বাইরে বেরোনো যেতে পারে। এই সময়ে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করা যেতে পারে। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ, তারা নিজেদের প্রেমিক-প্রেমিকার কথায় আনন্দে পেতে পারেন। ফলে তার কথাতেই হয়তো চলবেন। কিন্তু এর জেরে ভুল কাজ করে ফেলতে পারেন। নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে সময়মতো সাহায্য না পাওয়ার কারণে এই রাশির জাতক-জাতিকার মন অস্থির থাকবে।
শুভ রঙ: হলুদ
শুভ সংখ্যা: ১৪
ধনু রাশি
শ্রী গণেশ বলছেন, এই সময় আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কারণ এখন আকস্মিক ভাবে বড়সড় পরিমাণ অর্থ হাতে আসবে। যা আপনি প্রত্যাশা করেননি। ছাত্র-ছাত্রীরা নতুন কিছু শেখার সুযোগ পাবেন। এর জেরে মনও আনন্দে পরিপূর্ণ থাকবে। চাকরিজীবীরা কার্যক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কিছু বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। সেখানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। নিজের মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। নাহলে তিনি আপনার উপর রেগে যেতে পারেন।
শুভ রঙ: বাদামি
শুভ সংখ্যা: ৬
মকর রাশি
শ্রী গণেশ বলছেন, এই সময় ব্যস্ততা থাকবে তুঙ্গে। ব্যবসার ক্ষেত্রে থমকে থাকা কাজের উপর মনোনিবেশ করতে হবে। সেই সব কাজকে প্রাধান্য দিতে হবে। তাহলেই এই রাশির জাতক-জাতিকারা নিজের ব্যবসায় উপযুক্ত মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলার সঙ্গে আলাপ-আলোচনা করার ক্ষেত্রে কথাবার্তায় মিষ্টতা বজায় রাখতে হবে। শ্বশুরবাড়ির তরফ থেকে আর্থিক উপযোগিতা লাভ করতে পারবেন। এই সময় অলস ব্যক্তিদের সঙ্গে সময় কাটানো এড়িয়ে চলতে হবে। বরং নিজের কাজে আরও বেশি করে মনোনিবেশ করতে হবে। ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করতে চাইলে এই সময়টা তার জন্য খুবই উপযোগী।
শুভ রঙ: কমলা
শুভ সংখ্যা: ৩
কুম্ভ রাশি
শ্রী গণেশ বলছেন, এই সময় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খ্যাতি এবং গৌরব বৃদ্ধি পেতে পারে। নিজের শত্রুদের থেকে সতর্ক থাকা আবশ্যক। কারণ আপনার উন্নতি দেখে তারা হিংসায় জ্বলতে পারেন। এমনকী ক্ষতিও করে দিতে পারেন। যদি নিজের কাজ ভাগ্যের উপর ছেড়ে দেন, তাহলে পরে তার জন্যই সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এই বিষয়টার ক্ষেত্রেও সতর্ক থাকা বাঞ্ছনীয়। নিজের সন্তান নতুন চাকরি পেতে পারেন, যার জন্য মন আনন্দে ভরে উঠবে। কারও সঙ্গে আর্থিক লেনদেন করার কথা চিন্তাভাবনা করলেও সতর্ক থাকতে হবে। কারণ সেই ব্যক্তি আপনাকে ভুল পরামর্শ দিতে পারেন।
শুভ রঙ: কালো
শুভ সংখ্যা: ১১
মীন রাশি
শ্রী গণেশ বলছেন, এই সময় মীন রাশির জাতক-জাতিকাদের মনের সমস্ত ইচ্ছাই পূরণ হবে। দীর্ঘ দিন ধরে কোনো সম্পত্তি অথবা যানবাহন কেনার ইচ্ছা থাকে, সেটা এই সময় পূরণ হতে চলেছে। ঘরোয়া স্তরে কিছু শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। পরিবারের সদস্যরা সেই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন। পরিবারের সদস্যরা থেকে গেলে তাদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন। ফলে সকলের সঙ্গে সম্পর্কের দূরত্বও ঘুচে যাবে। দূরে কিংবা কাছে কোনো ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই যেতে হবে। কারণ এটা উপযোগী বলে প্রমাণিত হতে পারে। কার্যক্ষেত্রে কারও কথা শোনার পরে সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দেখানো চলবে না।
শুভ রঙ: নীল
শুভ সংখ্যা: ৭